
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষের মিলনমেলার আয়োজন সাময়িক স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। পরিস্থিতি স্বাভাবিক হলে মিলনমেলার পরবর্তী তারিখ জানানো হবে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ ও মহাসচিব রঞ্জন কর্মকার। মিলনমেলা সাময়িক স্থগিত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তাঁরা।
১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।