
ভিনসেন্ট ভ্যানগগ। এক অসামান্য চিত্রশিল্পীর নাম, যার প্রেমে পৃথিবীর সমস্ত আঁকিয়েরা। বাংলাদেশের গীতিকবি শিবলী ভ্যানগগকে বলেছেন ‘চিরদুখী।’ লিখেছিলেন, প্যারিসের কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বিতোভেন শুনেছি, ততবারই কেন যেন চিরদুখী পাগল ভ্যানগগকে মনে পড়েছে…
সেই ভ্যানগগেই মজেছেন অভিনেত্রী জয়া আহসান। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন জয়া। ভ্যানগগের আলোয় ও তাঁর সৃষ্টিতে ভরে রইলেন অভিনেত্রী। সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু ভিডিও ও ছবি পোস্ট করে লিখেছে, “লন্ডনে দিনটা কেমন ভ্যানগগে মুড়ে রইল। আলোর বিচ্ছুরণে চারপাশে ফুটে উঠল তার জীবন, তার শিল্প, তার ব্যথার গল্প, তার তীব্র আবেগমাখা রঙ। বিষণ্ণ আলোয় মনটা ভরে গেল।”
ভ্যানগগ প্রেমে মত্ত জয়ার নতুন বছরে নতুন পরিচয় যুক্ত হয়েছে। বলা যায় ২০২২ শুরু করেছেন জয়া একেবারে কিক-স্টার্ট পদ্ধতিতে! জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন জয়া। ২০২২ সালের প্রথমদিন, অর্থাৎ ১ জানুয়ারি থেকেই দায়িত্ব পালন করবেন দেবীখ্যাত অভিনেত্রী। আগামী একবছরের জন্য এই দায়িত্ব পেয়েছেন জয়া।
জয়া বলছেন, ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে সম্মানিত বোধ করছি। সুন্দর পৃথিবীকে রক্ষা করার বিষয়ে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা ২০৩০ সালের মধ্যই অর্জন করতে হবে। সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমি কাজের মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করব। আমরা সবাই মিলে বাংলাদেশসহ বিশ্বকে আরও সুন্দর ও সহনশীল হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। এই পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলা আমাদের সক্কলের অঙ্গীকার। সেই অঙ্গীকার রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার দায়িত্ব পালন করতেই হবে।’
ভিডিওতে জয়ার ভ্যানগগ প্রেম
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।