• মহম্মদপুরে এসে পৌঁছেছে করোনার ভ্যাকসিন

 

মোঃইমরান হোসেন|মহম্মদপুর প্রতিনিধি
আজ ৬ই ফেব্রুয়ারী ২০২১ রোজ শনিবার মাগুরা জেলার
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ করোনা ভাইরাসের ৫ হাজার ৪ শত ৩০ ডোজ ভ্যাকসিন পৌছেছে।আগামীকাল ৭ তারিখ থেকে পর্যায়ক্রমে এই ভ্যাকসিন দেয়া হবে বলে জানা গেছে।ভ্যাকসিন গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোকসেদুল মোমিন, বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মীর মোঃ সাজ্জাদ আলী সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ প্রমুখ।