রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে: শুক্রবার নমুনা দেওয়ার পর আজ শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

লিটন করোনার দু’ডোজ ভ্যাকসিনও নিয়েছিলেন।