
ঝিনাইদহে মাঠে মাঠে ঝাকে ঝাকে হাজারো সাদা বকের মিতালি
মোঃ ইমদাদুল ইসলাম বনি |ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ি বিলের মাঠে মাঠের কৃষক এবং হাজার হাজার বক পাখির মিতালি বন্ধন সৃষ্টি হয়েছে। বক পাখিগুলো কৃষককে বিশ্বাষ করে তাদের হাতের নাগালে উড়ে আসছে। বক পাখিদের দেখছে প্রতি দিনের হাজার পথচারি।
ঐ স্থানের কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বছরে ইরি বোরা এবং আমন ধানের মৌসুমে এ সকল বক পাখি দেখা যায়। তাদের ধারনা বছরের এ সময় খাদ্যের অভাবে এখানে আসেন। বকপাখি গুলো বিশেষ করে মাঠে গরু কিংবা কলের লাঙ্গলে জমি চাষ করেন তারা সাথে ঘুরে ঘুরে পোঁকা মাকড় খেয়ে থাকে।
ঝিনাইদহের জামতলার কৃষকরা জানান জামতলার এই মাঠে যখন ট্রাক্টর পাওট্রিলার লাঙল দিয়ে চাষ করার শুরুর দিকে কম সংখ্যক বক পাখি দেখা গেলেও দিনদিন বাড়তে থাকে এই পাখিদের সংখ্যা। এক সময় হাজার হাজার বকপাখি কৃষক ও আমাদের সাথে মিশে যায়।
গরুর লাঙ্গল চাষি মিজানুর রহমান জানান, গ্রামের মাঠে বাপ দাদা চাষ করছেন। তিনিও প্রাই দীর্ঘ ২৭ বছর চাষ করছেন। আগে এমন ভাবে হাজার হাজার বকপাখি দেখা যেতনা। গত একযুগ পাখিগুলো বছরে দুইবার দেখা যায়। লাঙ্গলের সাথে পাখিগুলো ঘুরে পোঁকা মাকড় খেয়ে থাকে।
তিনি আরও জানান, ভালো লাগে, কেউ বিশ্বাস না করলের পাখিগুলো তাদের বিশ্বাশ করে হাতের কাছে এসে সাধ্যমত খাবার খাচ্ছে কৃষকদের সাথেই ঘুরে বেড়াচ্ছে।
স্থানীয় মাঠের জমিতে সেচ সরবরাহ কৃষক নেতা রিপন হোসেন জানন, এই মাঠে হাজার হাজার বকপাখি দেখে প্রথম দিকে অনেক পাখি শিকারীরা এখানে এসেছে শিকারের জন্য। তখন কৃষকরা এমন ভাবে নেয়নি, যার ফলে পাখি শিকার করেছে অনেকে। কিন্তু বর্তমানে কৃষকদের প্রতিরোধের কারনে কেউ পাখি শিকারের সাহস দেখায় না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।