জামালপুর জেলা যুবদলের সহসভাপতি, তরিকুল হায়দার তুষার এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৫নং ওয়ার্ড যুবদল শহর শাখা, জামালপুর।

অদ‍্য রবিবার (১৬ জানুয়ারি) রাতে
জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এড়. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ।

সভাপতিত্ব করেন সফিউল্লাহ আকন্দ রাজু, সভাপতি ৫নং ওয়ার্ড যুবদল ও সাবেক তথ্য বিষয়ক সম্পাদক জামালপুর জেলা যুবদল।

সঞ্চালনায় ছিলেন খন্দকার মামুনুর রশীদ বাবু, সাবেক সহ সভাপতি জামালপুর জেলা যুবদল।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো যারা উপস্থিত ছিলেন-
মোঃ সফিকুল ইসলাম খান সজীব সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপি, মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক সফল সাধারণ সম্পাদক জামালপুর জেলা ছাত্র দল এবং সাবেক সিনিয়র সহ সভাপতি, জামালপুর জেলা যুবদল, মোঃ মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর জেলা যুবদল, আব্দুল্লাহ আল শাহ্ মাসুদ সদস্য সচিব জামালপুর শহর বিএনপি,
মোঃ আমানুল্লাহ্ আমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর জেলা যুবদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দগণ ।