ছবি-কলম কথা
ছবি-কলম কথা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: আজাদুল বারী নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পের পানির ট্যারিফ (মূল্য) নির্ধারণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌর সভাকক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পের টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের সহযোগিতায় বনপাড়া পৌরসভা এ সভার আয়োজন করে। পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা স্পেশালিষ্ট মাসুদ হোসেন ও রাকিবুল হক চৌধুরী, আবাসিক পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকৌশলী মামুন হোসেন, বনপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সচিব আব্দুল হাই, পৌর কাউন্সিলর ও কর্মকর্তাগণ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।