• টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যসহ বিশিষ্টজনরা

 

 

সুমনসেন | চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

দেশব্যাপী করোনা টিকা প্রয়োগ কর্মসূচির প্রথম দিনেই টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রবিবার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এ টিকা নিয়েছেন তিনি।

এছাড়াও টিকা নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিচারপতি জিনাত আরা হক, বিচারপতি ইনায়েতুর রহিমসহ অনেকেই।

এর আগে সারাদেশে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত যারা করোনার টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন, পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। সারা বছরই টিকাদান কার্যক্রম চলবে।

সারাদেশে ১ হাজার ৫টি হাসপাতালে ২ হাজার ৪শ’ টিম কাজ করছে। রাজধানীর সরকারি ৫০টি হাসপাতালে দেয়া হচ্ছে করোনার টিকা। ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে ৩শ ৪৩টি টিম টিকা প্রয়োগে কাজ করছে।

তবে রেজিস্ট্রেশনের জন্য গেল ৪ঠা ফেব্রুয়ারি অ্যাপটি গুগল প্লে স্টোরে আসার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।