ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় জাদুঘর, স্বাধীনতা জাদুঘর এবং সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠান: বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা
পদের নাম: ফিল্ম এডিটর
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: পদার্থবিদ্যাসহ বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা ইলেকট্রনিকসে ডিপ্লোমা এবং চলচ্চিত্র সম্পাদনায় অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: প্রকাশনা সহকারী
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রিন্টিং টেকনোলজি ডিপ্লোমা। প্রুফ রিডিং ও প্রকাশনামূলক কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
প্রতিষ্ঠান: স্বাধীনতা জাদুঘর, ঢাকা
পদের নাম: সহকারী কিপার (ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা)
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে অন্যূন দ্বিতীয় সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইতিহাস, ইসলামের ইতিহাস বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অন্যূন দ্বিতীয় বিভাগ/শ্রেণির ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: প্রদর্শক প্রভাষক
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ইংরেজিতে কথোপকথনে পারদর্শিতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। হিসাব কাজে অন্যূন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: বিক্রয় সহকারী
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড থেকে লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: প্রজেকশন অপারেটর (অডিও-ভিজ্যুয়াল)
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। প্রজেকশন বিষয়ক যন্ত্রপাতি পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: সাউন্ড অপারেটর
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। প্রজেকশন বিষয়ক যন্ত্রপাতি পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: লাইট অপারেটর
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। প্রজেকশন বিষয়ক যন্ত্রপাতি পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: সাউন্ড অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। সাউন্ড বিষয়ক যন্ত্রপাতি পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বৈদ্যুতিক লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ২।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
প্রতিষ্ঠান: সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম, কুষ্টিয়া
পদের নাম: সংরক্ষণ সহকারী
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: রসায়নসহ বিজ্ঞান বিভাগে অন্যূন স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: লাইব্রেরি অ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bnm.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি, ২০২২। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।