লোহাগড়া উপজেলায় করোনার টিকা কার্যক্রম শুরু।

মোঃ আজিজুর বিশ্বাস|স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের লোহাগড়ায় একজন প্রবীণ চিকিৎসককে‘ কোভিড-১৯’ এর টিকা প্রদানের মধ্য দিয়ে করোনার টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।


রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু ও উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে প্রবীণ চিকিৎসক বৈদ্যনাথ সাহা প্রথমে করোনার টিকা নেন। এরপর একে একে ডাঃ শাহ ফয়েজ আলম, ডাঃ প্রবীর কুমার দে শ্যাম ও ডাঃ শাহ ফজল এলাহী সহ একাধিক স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ করোনার টিকা নেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুর রহমান জানান, প্রথম ধাপে লোহাগড়াতে কোভিড-১৯ করোনার ৩ হাজার ডোজ টিকা রয়েছে।
৩ হাজার জনকে এ টিকা দেয়া হবে। এটি অক্সফোর্ড এর কোভিশিল্ড টিকা। এটি নিরাপদ। টিকাদান অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ রিপন ঘোষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ অাজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল:০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০