বিশ্ব জুড়েই আছে শাহরুখের অসংখ্য ভক্ত। তবুও হলিউডের কোনো ছবিতে এখনও দেখা যায়নি শাহরুখকে। তবে প্রস্তাব পাননি এমনটা নয়। মার্টিন স্করসিসের গ্যাংস্টার ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে অভিনয়ের সুযোগ অল্পের জন্য হাতছাড়া হয়েছিল শাহরুখের। ২০১১ সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্টিন স্করসিসের সঙ্গে দেখা হয়েছিল শাহরুখের।

সেই সময়ে ‘এক্সট্রিম সিটি’ নামের একটি ছবির বিষয়ে আলোচনা করেছিলেন তারা। অ্যাকশন থ্রিলার ঘরানার ওই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করার কথা ছিল ডিক্যাপ্রিওর, আর গ্যাংস্টার চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখের। কিন্তু সেই ছবির কাজ আর এগোয়নি। নির্মাতা ও শিল্পীরাও ছবির বিষয়ে আর কোনো কথা বলেননি। কী কারণে ছবিটি আলোর মুখ দেখলো না তা আজও অজানা।

কলমকথা/সাথী