
পেকুয়ায় কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু
নিজেস্ব প্রতিবেদক | পেকুয়া
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুভ উদ্বোধন হল কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম। আজ সকালে টিকাদান কার্যক্রমের শুরুতেই টিকা গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোতাছেম বিল্যাহ মহোদয়। এরপর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মাদ ছাবের মহোদয় ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার মহোদয় টিকা গ্রহণ করেন। এসময় স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সদস্যরা টিকা গ্রহন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।