
উত্তরের জেলা ঠাকুরগাঁও। হিমালয়ের পাদদেশ এট পাশাপাশি হওয়ায় শীতের প্রকোপতা বেশী৷ ভোর থেকে শুরু হয় বৃষ্টির ন্যায় শীত আর দুপুর গরিয়ে গেলেও দেখা মিলেনা সূর্যের।

জেলার তিনটি উপজেলা সীমান্তঘেষী৷ শহর ও গ্রাম অঞ্চলের থেকে সীমান্ত এলাকাগুলোতে শীতের তাপমাত্রা প্রকোপ। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন লাভলী৷
শুক্রবার (২০ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার সীমান্ত বর্তী এলাকা বাউলঝেরী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শীতবস্ত্র বিতরণ করেন লাভলী বিউটি পার্লার এন্ড ট্রেইনার সেন্টারের স্বত্বাধিকারীনী লাভলী আক্তার৷
শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে মাদরাসা শিক্ষার্থী নুরে আলম বলেন,আমাদের মাদরাসায় সব সময় অযু করে থাকতে হয়। শীতের দিনে খুব ঠান্ডা লাগে অযু করতে৷ আর অযু শেষে গরমের কাপড় না হলে কষ্ট লাগে৷ এখন লাভলী আন্টি কম্বল দিল গরম লাগবে, আমি খুশি ও আনন্দিত।
নাহিদ হোসেন বলেন,আমাদের এইদিকে কেউ শীতের কাপর দেয়না৷আজকে লাভলী আন্টি আমাদের সুন্দর কম্বল দিল। অনেক গরম লাগবে রাতে আর ঘুম ও সুন্দর হবে৷
আমজানখোর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তসলিম উদ্দীন বলেন,আমাদের এলাকাটি সীমান্ত বর্তী হওয়ায় শীতের মাত্রা খুব৷ আজকে লাভলী আমাদের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করলেন। যা আমাদের এলাকার জন্য খুব উপকারী। শীতার্ত মানুষেরা উপকৃত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।