স্টাফ রিপোর্টারঃ বাগমারার শংকরপৈ গ্রামে কলেজ পড়ুয়া এক ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্কের বিষয়টি হাতে নাতে ধরা পড়েছে। পরে রাতেই ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে অভিযুক্ত শিক্ষককে ছেড়ে দিয়েছে গ্রামের মাতব্বররা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শংকরপৈ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লম্পট মামুন তার স্কুলের এক ছাত্রীর সাথে বিগত দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে শারিরীক ভাবে ভোগ করতে থাকে। বর্তমানে ছাত্রীটি ওই স্কুল থেকে এসএসসি পাশ করে মচমইল ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছে। স্কুল পরিবর্তন করলেও লম্পট মামুনের প্রেমের ফাঁদ থেকে রেহাই পায়নি ছাত্রীটি।

প্রতিনিয়ত রাতবিরাতে সে ওই ছাত্রীর শংকরপৈ গ্রামের বাড়িতে যাতায়াত করতে থাকে এবং ছাত্রীকে দৈহিকভাবে সম্ভোগ করতে থাকে। বিষয়টি গ্রামবাসীসহ পাশ্ববর্তী মচমইল হাটের পাহারাদারদের নজরে পড়ে।

এদিকে মচমইল হাট থেকে পানবরজের ওয়াসি চুরিতে অতিষ্ঠ হয়ে পড়ে বেপারীরা। তারাও পালা করে ওয়াসি পাহাড়া দিতে থাকে।

আজ শুক্রবার রাত ১২ দিকে লম্পট শিক্ষক মামুন তার এক সহকর্মী বাদশার মোটরসাইকেলে করে তার নিজ গ্রাম গঙ্গানারায়নপুর থেকে শংকরপৈ গ্রামে আসে।

দুই গ্রামের দূরত্ব প্রায় ১৫ কি:মি:। এ সময় লম্পট মানুন ছাত্রীর বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে থাকে। এ সময় হাটের পাহারাদার ও বেপারীরা তাকে ওয়াসী চোর ভেবে ধরে ফেলে। পরে মামুন তার পরিচয় দেয় এবং এত রাতে গ্রামে আসার বিষয়ে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে।

পরে থাকে কিছু উত্তমমাধ্যম দিলে সে ওই ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের পুরো ঘটনা খুলে বলে। পরে দেহ তল্লাসী করে নগদ কিছু টাকা ও এক প্যাকেট ষ্ট্রবেরী কনডম উদ্ধার করা হয়।

এই ঘটনায় হাটের পাহারাদার ও বেপারীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানালে ঘটনাটি ধামাচাপা দিতে দেনদরবার শুরু করেন সৈয়দপুর মচমইল মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম।

তিনি একই গ্রামের শালিশদার চাঁন মোহাম্মাদ(৪৫), আফজাল হোসেন(৪০) ও আরিফ হোসেন(৩৫)সহ আরো ৬/৭ জন ওই রাতেই একটি পাতানো শালিস বৈঠকের আয়োজন করে লম্পট শিক্ষক মামুনের মাত্র ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে কানধরে ওঠবস করে। লম্পট মামুনের আরেক সহকর্মী একই স্কুলের সহকারি শিক্ষক আব্দুল ওয়াহিদের জিম্মার ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি গ্রামবাসী সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। তারা পাতানো শালিসের মাধ্যমে এতবড় ঘটনা ধামাচাপা দেওয়ায় বিস্ময় প্রক বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক লম্পট মামুন বলেন, তাকে ওয়াসী চোর ভেবে আটক করে ৫০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। ওই ছাত্রীর বাড়িতে যাওযার বিষয়টি ভিত্তিহীন।

কনডম উদ্ধারে বিষয়টি তিনি ষড়যন্ত্র বলে দাবী করেছেন।
তবে এত রাতে ১৫ কি:মি: রাস্তা পাড়ি দিয়ে শংকরপৈ গ্রামে যাওয়ার বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর মচমইল কলেজের প্রভাষক শফিকুল ইসলাম শালিসে নেতৃত্ব দেওয়ার বিষয়টি স্বীকার করলেও ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, সেখানে উপস্থিত চৌকিদার-গ্রাম পুলিশ ও কিছু শালিসদারদের সম্মানী বাবদ কিছু টাকা আদায় করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, এমন ঘটনায় শালিসে নিস্পত্তি হওয়া বেআইনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকেদের জানান।