ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাওয়াত, কারিনা কাপুরের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ ভারতীয় অভিনেত্রীর স্থান দখল করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি বলিউডের শীর্ষ তারকা নির্ধারণে একটি জরিপ চালায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। ‘মুড অফ দ্য নেশন’ শিরোনামের এই জরিপে ক্যাটরিনা কাইফ সবার উপরে।
অভিনয় ও বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। এরপরও এই বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, কঙ্গনা রানাওয়াত, কারিনার মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন।
‘মুড অফ দ্য নেশন’ শীর্ষক জরিপে ক্যাটরিনা ৭.২% ভোট পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। ৬.৮% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাডুকোন, ৬.৩% ভোট পেয়ে প্রিয়াঙ্কা চোপড়া তৃতীয়, ৩.৬% ভোট পেয়ে তালিকায় চতুর্থ অবস্থানে কঙ্গনা রানাওয়াত এবং ৪.৯% ভোট পেয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন কারিনা কাপুর।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।