
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ২ হাজার ৯৪০ পিস ট্যাপেন্টাডলসহ মমিনুল ইসলাম মমিন(৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুর দেড়টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মমিন গাবতলী উপজেলার গজারিয়া এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে। র্যাবের দাবি মমিন একজন মাদক ব্যবসায়ী।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতমাথার মেরিনা নদী বাংলা কমপ্লেক্স এ মমিন ড্রাগ হাউজ দোকান নং-১১৭ এর ভিতরে অভিযান পরিচালনা মমিনকে ২৯৪০ পিস ট্যাপেন্টাডল, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।