
কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি পানি বিশুদ্ধকরণ কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআই’র অনুমোদন বিহীন ও নোংরা পরিবেশে পানি বিশুদ্ধকরণ এবং সরবরাহ করায় শহরের পোস্ট অফিস সংলগ্ন নাসির গাজীর সেফ এন্ড সেভ ড্রিংকিং ওয়াটার ও শহরের আলিয়া মাদ্রাসা সড়কের ফারুক হোসেনের কেএসপি পিওর ড্রিংকিং ওয়াটার নামে পানির কারখানায় পৃথক অভিযান পরিচালনাকালে ওই দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অলিয়ার রহমান
কেশবপুর, যশোর।
মোবাইলঃ০১৭১২-৪৫৮০৮৭।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।