বাগমারায় নবাগত প্রকৌশলী হিসাবে যোগদান করেছেন মো: খলিলুর রহমান। গতকাল রবিবার তিনি উপজেলা প্রকৌশলী হিসাবে বিদায়ী প্রকৌশলী সানোয়ার হোসেনের কাছে থেকে দায়িত্বভার বুঝে নেন। এর আগে খলিলুর রহমান রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। বাগমারার প্রকৌশলী সানোয়ার হোসেন দীর্ঘ সাড়ে সাত বছর উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করে সম্প্রতি তিনি দূর্গাপুর উপজেলায় বদলী হয়ে যান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাগমারায় নবাগত প্রকৌশলী খলিলুর রহমানের যোগদান ও বিদায়ী প্রকৌশলী সানোয়ার হোসেনের বিদায় উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় পরিষদ মিলনায়তেন এক সভা অনুষ্ঠিত হয়। বাগমারার ইউএনও ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে প্রকৌশলী খলিলুর রহমানকে বরণ ও সানোয়ার হোসেনকে বিদায় জানানো হয়।