
চাঁদাবাজির সময় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার উপজেলার টঙ্গীবাড়ী বাজার ন্যাশনাল ব্যাংকসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা গাড়িচালকদের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- আম্মান কাজী, কাওসার শিকদার, মামুন হাওলাদার, জসিম উদ্দিন শেখ, বিপ্লব শিকদার, আনিস শিকদার।
র্যাব-১১ এর সিপিসি-১ সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, গাড়িচালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় টাকাসহ হাতেনাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।