ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘চিফ কম্পট্রোলার’ পরিচয় প্রদান করে প্রতারণার অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রতারকের নাম চন্দ্রশেখর মিস্ত্রি (৪২)।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দেওয়ার কথা বলে শতাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক চন্দ্রশেখর। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল।
তিনি বলেন, গ্রেফতার চন্দ্রশেখর মিস্ত্রি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার, প্রধানমন্ত্রীর এপিএস, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, মন্ত্রিপরিষদ সচিবের পিএস ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগ, বদলি, স্কুল-কলেজে ভর্তি,
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে আজ দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।