ছবি কলম কথা
ছবি কলম কথা

মানিকগঞ্জের শিবালয়ে গৃহবধূ সালেহা আক্তার হত্যা মামলায় রেজাউল মন্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রেজাউল মন্ডলের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ের নিহালপুর এলাকায়। তিনি আরিচা ফেরি ঘাটে চা-পানের দোকানদার ছিলেন।
রায়ের নথি সূত্রে জানা যায়, পরোকীয়া সম্পর্কের জেরে ২০১১ সালের ১ অক্টোবর মধ্যরাতে মোবাইল ফোনের মাধ্যমে গৃহবধূ সালেহা আক্তারকে বাড়ির অদূরে আবহাওয়া অফিসের ডেকে নিয়ে যান রেজাউল মন্ডল। এ সময় তিনি সালেহাকে অনৈতিক প্রস্তাব দেন। পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে শাড়ির আচঁল গলায় পেচিঁয়ে সালেহাকে শ্বাসরোধ করে হত্যা করেন রেজাউল মন্ডল। পরের দিন ২ অক্টোবর রেজাউল মন্ডলকে আসামি করে শিবালয় থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই ইসমাইল হোসেন।
মামলার তদন্ত শেষে ২০১২ সালের ২৮ ফেব্রয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। মামলায় ১৯ জনের স্বাক্ষীর মধ্যে ১৩ স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি রেজাউল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক এবং আসামি পক্ষের আইনজীবী সাখওয়াত হোসেন খান মামলাটি পরিচালনা করেন।
কলমকথা/ সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।