
২ ফেব্রুয়ারী বুধবার শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,নকলা উপজেলা প্রকৌশলী আরেফিন পরভেজ,যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান একে ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল আওয়াল লিচু।
উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণ কাজ আগামী ৪ মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।