সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পেরুতে একটি ছোট্ট প্লেন বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। মাটিতে নামার পর আগুন ধরে যায় এটিতে।
নিহতদের মধ্যে দুই ক্রু ও ৫ জন পর্যটক ছিলেন। এদের তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।
সূত্র: ইউএস নিউজ, ডয়েচে ভেলে
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।