বুন্দেসলিগায় শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে বুন্দেসলিগার ইতিহাসে ৩১০ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করলেন অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার।

৪৫৮টি ম্যাচ খেলে বুন্দেসলিগা রেকর্ড স্পর্শ করেন ম্যানুয়েল নুয়্যার। বুন্দেসলিগায় নয়ার তার ক্যারিয়ার শুরু করেছিলেন শালকের হয়ে। সেখানে ১৫৬ ম্যাচ খেলে জিতেন ৭৭টি ম্যাচ।

এরপর বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার পর নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। বাভারিয়ানদের হয়ে খেলেছেন ৩০২টি ম্যাচ, জয়ের দেখা পেয়েছেন ২৩৩ বার।

 

কলমকথা/সাথী