ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা বন্যা

ঠাকুরগাঁও পৌরসভায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা ২৬ হাজার ৫০২ ভোট পেয়ে প্রথম বেসরকারিভাবে নারী মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৩৩৩ ভোট।
এদিন রাতে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা জিলহাস উদ্দিন বেসরকারিভাবে আনজুমান আরা বন্যার বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১২টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এবার এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ৬০ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।