
এক স্বামীর একাধিক স্ত্রী নিয়ে বসবাস। এমন শিরোনাম অনেকে দেখেছেন তবে এবার ভিন্ন কিছু ঘটেছে। এক স্ত্রী তার দুই স্বামী নিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন। ঘটনাটি ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া গ্রামের।
এ ঘটনায় গণপিটুনির পর এক স্বামী পালিয়ে যেতে পারলেও আরেক স্বামী স্ত্রীসহ আছেন পুলিশ হেফাজতে।
জানা গেছে, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রি যাপনও করেন একইসঙ্গে।
স্থানীয়রা বেশ কয়েক দিন ধরে গোপনে নজর রাখেন ওই তরুণীর ওপর। পরে শনিবার সন্ধ্যায় এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি কক্ষে আটক করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান।
পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়াসহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন।
ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ বলেন, এক বধূর দুই স্বামী এমন কথা স্থানীয়রা বলছেন। এলাকাবাসী এক তরুণ ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।