
এ,কে,এম,খোরশেদ আলম, নাটোর জেলা প্রতিনিধিঃ আজ ১০ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে জানুয়ারি ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
সভার শুরুতেই সভাপতি মহোদয় সার্বিক কার্যক্রমের উপর রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), ওসি ও সার্কেল অফিসারদের সম্মাননা স্মারক ও সনদপত্র স্ব স্ব জেলার পুলিশ সুপার এর হাতে তুলে দেন। উল্লেখ্য জানুয়ারি ২০২২ মাসে বগুড়া জেলা রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়, রাজশাহীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।