ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

গত বছরটা দারুণ কাটিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হারাতে পারেনি কেউ। তাতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিটও নিশ্চিত হয়ে যায়।
এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে ২৮ বছরে দুঃখ ঘুচায় মেসির দল।
নতুন বছরেও সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছে দলটি। লিওনেল মেসিকে ছাড়া গেলেও গত জানুয়ারিতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলে জিতেছে আর্জেন্টিনা।
আর এতেই র্যাংকিংয়ের সেরা চারে ফিরে এসেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে চলতি বছরের প্রথম র্যাংকিং।
সেখানে দেখা গেল, চিলিকে ২-১ এবং কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৬.৪৮। আকাশি-সাদাদের মোট পয়েন্ট এখন ১৭৬৬.৯৯। এতে সামনে থাকা ইংল্যান্ডকে (১৭৫৫.৫২) পেছনে ফেলে র্যাংকিংয়ের সেরা চারে চলে এসেছে লিওনেল মেসির দেশ।
দীর্ঘ চার বছর পর সেরা চারে ফিরল আর্জেন্টিনা। সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান সেরা চারে। তবে সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় এক ধাক্কায় সেরা দশের বাইরে চলে যায় আর্জেন্টিনা।
২০২২ সালে প্রকাশি প্রথম র্যাংকিংয়েও প্রথম অবস্থানে আছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১৮২৮.৪৫। এরপর ব্রাজিল (১৮২৩.৪২) ও ফ্রান্সের (১৭৮৬.২৫) অবস্থান। এক ধাপ নেমে ইংল্যান্ডের অবস্থান পাঁচে।
র্যাংকিংয়ে ছয় থেকে দশে আছে যথাক্রমে ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।