ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

চীনকে ঠেকাতে উঠেপড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের প্রভাব কমাতে এবার ওশেনিয়া অঞ্চলের দেশ সলোমন দ্বীপপুঞ্জে ফের দূতাবাস খুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে শনিবার (১২ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।
ওশেনিয়া অঞ্চলে ক্রমশ চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় চিন্তিত আমেরিকা। আর তাই অঞ্চলটিতে নিজেদের উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। আট লাখ বাসিন্দার এ দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জের প্রতিবেশী দেশ ফিজি সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের।
ফিজি সফরে গিয়ে তিনি প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রে নতুন একটি দূতাবাস খোলার ঘোষণা দেবেন। ১৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় দূতাবাস বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন। সেখানে যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট রয়েছে। যেটির মাধ্যমেই সকল কার্যক্রম পরিচালিত হয়। ২৯ বছর পর সেখানে ফের দূতাবাস চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।