দৈহিক সৌন্দর্য ও ফিটনেস সচেতনতা দিয়েই জনপ্রিয়তার শিখরে উঠেছেন সামান্থা রুথ প্রভু। সর্বত্রই শরীরচর্চা নিয়ে একটু বেশিই সচেতন সামান্থা।

মাঝেমাঝেই নিজের ওয়ার্ক আউট সেশনের ভিডিও শেয়ার করেন তিনি। সেই সব ভিডিও-তে যোগাভ্যাস-সহ একাধিক ভারী শরীরচর্চাও করতে দেখা যায় সামান্থাকে। ফিটনেস যাতে ঠিক থাকে তার জন্য ডায়েট নিয়ে খুবই খুঁতখুঁতে তিনি। সুস্বাস্থ্য পেতে নিয়মিত ডায়েটে অবশ্যই রাখেন পিনাট বাটার। স্বাদের পাশাপাশি ওজন হ্রাসের জন্য এই মাখন আদর্শ বলেই মনে করেন তিনি। ওজন কমানোর বিষয়ে সামান্থা বলেন, রোজ দেড় চামচ করে পিনাট বাটার খেতে পারলেই কমতে পারে ওজন। তবে যে কোনও সময়ে নয়, একেবারে ঘুমাতে যাওয়ার আগে। এই মাখনে রয়েছে ট্রিপটোফান নামের উপাদান, যা ঘুমের মধ্যেই ক্যালোরি ঝরাতে সাহায্য করে। কলার সঙ্গে পিনাট বাটার খেলে আরও ভাল ফল পাওয়া যাবে। কলায় রয়েছে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম। যা ট্রিপটোফানের সঙ্গে মিশে আরও তাড়াতাড়ি ওজন কমায়। পিনাট বাটার ফাইবার ও প্রোটিনে ভরপুর। ফাইবার সমৃদ্ধ খাবার পরিপাক ক্রিয়ার জন্য ভাল।

এই মাখন খেলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকে। উপকারী ভিটামিনে সমৃদ্ধ এই মাখন হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। পেশির শক্তি বৃদ্ধি করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও দারুণ কার্যকর।