ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রতি বছর ভালোবাসা দিবসে দর্শকের পাঠানো গল্পে নাটক নির্মাণ করে ‘ক্লোজআপ’। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সেরা তিন গল্পে এ বছর নির্মিত হয়েছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এবারের শিরোনাম ‘দ্বিধাহীন কাছে আসার গল্প’। ইনজামুল হকের গল্পে ‘ফাগুন থেকে ফাগুনে’ বানিয়েছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এতে অভিনয় করেছেন সাফা কবীর, সুদীপ বিশ্বাস দীপ। আতিয়া ইবনাত নোভার গল্পে ‘নাইস টু মিট ইউ’ বানিয়েছেন রাসেল সিকদার। অভিনয় করেছেন মুমতাহিনা টয়া, তামিম মৃধা। নাদিম মাহমুদ সতেজের গল্পে ‘আর থেকো না দূরে’ বানিয়েছেন রাকা নোশিন নাওয়ার।
এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেহরা। নাটক তিনটি রাত ৮টায় একযোগে দেশের ১৬টি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।