আশিক মিনা| গোপালগঞ্জ : গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম) বলেছেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বদ্ধপরিকর। পুলিশ জনবান্ধব হয়ে সেবা নিশ্চিত করতে চায়। জনগণ সহজে পাবে পুলিশের সেবা। সাধারণ মানুষের সেবা করতে পুলিশ অঙ্গিকারবদ্ধ। ‘দৈনিক বর্তমান গোপালগঞ্জ’ কে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে পুলিশ কাজ শুরু করেছে। ব্যাকওয়াড-ফরোয়ার্ড শনাক্ত করে মাদক নির্মূলে কাজ চালানো হবে। কোনো অপরাধের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এজন্য সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চান পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম)। গোপালগঞ্জকে মাদক মুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর নিজ জেলায় কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। যে সকল এলাকায় মাদক বেচাকেনা চলবে, সে সকল এলাকায় অভিযান চলবে। মাদক জাতির মেরুদন্ডকে ধ্বংস করে দিচ্ছে এবং যুব সমাজকে গ্রাস করে নিচ্ছে। সচেতন নাগরীকসহ অভিভাবকদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। সন্ধ্যার ভিতর বাড়ী ফিরতে হবে ছাত্রদের। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে। যেই হোক মাদকের ব্যাপারে কোনো ছাড় পাবে না। তিনি জেলাবাসীকে মাদকমুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতার আহ্বান জানান। তিনি ‘দৈনিক বর্তমান গোপালগঞ্জ’ কে আরো বলেন, পুলিশ সুপারের কার্যালয় সৌন্দর্য বর্ধন করা হয়েছে ও প্রতিটি থানা চত্বর পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চলমান রয়েছে। আর হয়রানির শিকার হতে হবে না প্রতিটি মানুষ থানায় গিয়ে সহজেই সেবা পাবে।