
কেএম জহুরুল হক(জনি)ফুলছড়ি,গাইবান্ধা থেকেঃ- গাইবান্ধার ফুলছড়িতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ফুলছড়িতে উপজেলা চত্বর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জু-মনোয়ারা বেগম মেরী,ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাওসার আলী ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জহরুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন ৭ ইউনিয়নের চেয়ারম্যান , কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান ও এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ।ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হানিফ প্রমুখ
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডঃ মোঃ রোকনুজ্জামান ভেটেনারি সার্জন ফুলছড়ি উপজেলা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।