
ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা বা সার্কেল বা মেট্রো ভূমি অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ
কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা
৪৫৩টি।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বেতন
স্থানভেদে ১৯,৩০০ টাকা, ১৮,২০০ টাকা ও ১৭,৬৫০ টাকা।
আবেদন নিয়ম
আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ
২৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২২ মার্চ ২০২২ পর্যন্ত।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।