
যশোর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডঃ মুজিবুর রহমান (মনিরামপুর) গত ১৭/০২/২২ দুপুর ১টায় বকচর মুড়লি রোডে মটর সাইকেল দুর্ঘটনায় আহত হন এবং তার সফর সঙ্গী আইনজীবী সহকারী আলমগীর হোসেন ঘটনাস্থলে নিহত হন।
অ্যাড. বশির আহম্মেদ জানান, দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত, নিহত সহকারী আইনজীবী আলমগীর হোসেনের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত অ্যাড. মুজিবুর রহমানের চিকিৎসার খোঁজ-খবর নিতে ১৮/০২/২২ মণিরামপুর রোকেয়া ক্লিনিকে যান-যশোর আইনজীবি সমিতির সহকারী সম্পাদক অ্যাড. বশির আহম্মেদ খান।
এসময় আহত বিজ্ঞ সিনিয়র আইনজীবীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।