ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ময়মনসিংহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা দূরীকরণ ও অধিগ্রহণাধীন চলমান প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর বসাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ নিয়ে যেসব জটিলতা রয়েছে তা সমাধানে কার্যকরি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
কলমকথা/সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।