বিশ্ব ভালোবসা দিবস ছিল গত ১৪ ফেব্রুয়ারি। প্রেমিক যুগলরা এই বিশেষ দিনটি উদযাপন করে থাকেন।

কিন্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটু আলাদা। তার কাছে ভালোবাসা দিবস মানে ২১ ফেব্রুয়ারি! কারণ এদিন মনের মানুষের জন্মদিন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাজ চক্রবর্তীর জন্মদিন। আর এই দিনকেই ভ্যালেন্টাইনস ডে হিসেবে উল্লেখ করলেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “আজ আমার ভ্যালেন্টাইনস ডে। কারণ, আজ আমার ভালোবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সমস্ত ইচ্ছা যেন পূর্ণ হয়।” লেখার শেষে ভালোবাসার ইমোজিও ব্যবহার করেন তিনি।