আফগানিস্তানের ক্রিকেটারদের জার্সিতে ঠাঁই পেল দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের বাংলা লোগো। আফগান ক্রিকেটে টিমের স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।

মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন সাকিব। মোনার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিশ্বব্যাপী মোনার্ক মার্টকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আফগান ক্রিকেটের উন্নয়নে সহযোগী হয়েছেন তারা।

এভাবে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে মোনার্ক মার্টকে পৌঁছে দেয়ার লক্ষ্য কাজ করছে তারা। যেহেতু মোনার্ক মার্টের চেয়ারম্যান একজন বিশ্বখ্যাত ক্রিকেটার, তাই পৃষ্ঠপোষকতা এবং প্রচারের মাধ্যম হিসেবে ক্রিকেটকে বেছে নেয়া হয়েছে।