
আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেলেই ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ দল। আর বাংলাওয়াশ করা গেলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়েও বাংলাদেশের উন্নতি হবে।
ওয়ানডে সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইংল্যান্ড। তার ঠিক পরেই বাংলাদেশ। ১২ ম্যাচ খেলা বাংলাদেশের ঝুলিতে ৮০ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত।
আফগানদের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট বাংলাদেশের পকেটে। ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠবে টাইগাররা।
তিন ম্যাচ জিতলে ১১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান হবে আরো পোক্ত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে বাংলাদেশকে অবশ্যই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে অন্তত ৮-এর মধ্যে থাকতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।