
গত বছরের ২০শে জুলাই শেষ ওয়ানডে খেলেতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। অপেক্ষাকৃত ছোট দল জিম্বাবুয়ের করা ২৯৮ রানের লক্ষ্যকে এক প্রকার হেসে খেলেই পার করেছিলেন সাকিব-তামিমরা।
ওই সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হয়ে নিজের নামের সাথে সুবিচার করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার বছর ঘুরে ২১৮ দিন পর আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের সাথে খেলতে নামছে তামিম নেতৃত্বাধীন টাইগার দল। তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের প্রথম খেলায় আজ বেলা ১১ টায় সাগরিকায় মাঠে নামবে দুই দল।
ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজটিতে পূর্ণ ৩০ পয়েন্টে চোখ বাংলাদেশ দলের। এদিকে, এই সিরিজে দর্শকদের জন্য রয়েছে সুখবর। আজকের ম্যাচে গ্যালারিতে বসে ৪ হাজার সমর্থক খেলা দেখার সুযোগ পাবেন। এছাড়াও সমর্থকরা খেলাটি উপভোগ করতে পারবেন টি স্পোর্টস আর গাজী টিভির পর্দায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।