জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। প্রতিষ্ঠানটি পৃথক পৃথক ১১ পদে মোট ১১০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)

পদ: কনিষ্ঠ প্রকৌশলী (মেকানিক্যাল)।
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: মেকানিক্যাল নেভাল আর্কিটেকচার বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিসহ কোনো ডকইয়ার্ড কিংবা মেরিন/মেকানিক্যাল ওয়ার্কশপে ২ বছরের অভিজ্ঞতা অথবা ৪ বছর স্বীকৃতিপ্রাপ্ত অ্যাপ্রেনটিসশিপ এবং স্বাধীনভাবে ওয়াচ কিপিংয়ে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজের ইঞ্জিনিয়ার অথবা বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ইঞ্জিনরুম আর্টিফিসার–১ অথবা অ্যাপ্রেনটিসশিপকাল বাদে ৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মেরিন ইঞ্জিনিয়ার।
বয়স: ২৫–৩০ বছর।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

পদনাম: কনিষ্ঠ প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)।
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিসহ কোনো ডকইয়ার্ড বা মেরিন ওয়ার্কশপে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৫–৩০ বছর
স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

পদ: পরিকল্পনা অফিসার।
পদসংখ্যা: ১তি।
যোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন অথবা বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিসহ পরিকল্পনা কিংবা গবেষণায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৫–৩০ বছর।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

পদ: আইন অফিসার।
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: আইনে স্নাতক ডিগ্রিসহ কোনো সরকারি, আধা–সরকারি বা বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানে আইনবিষয়ক কাজে অফিসার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০–৪০ বছর।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

পদ: ক্রয় অফিসার।
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ ক্রয় বা এ–সংক্রান্ত কাজে জুনিয়র অফিসার হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৫–৩০ বছর।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

পদ: বিমা অফিসার।
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রিসহ বিমাসম্পর্কিত কাজে বিশেষ করে নৌ–বিমা ও দাবি–সম্পর্কিত বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৫–৩০ বছর।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

পদ: প্রকৌশল তত্ত্বাধায়ক (মেকানিক্যাল)।
পদসংখ্যা: ২টি।
যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ মেরিন ওয়ার্কশপে ২ বছরের অভিজ্ঞতা অথবা ৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ইআরএ–৩ অথবা ৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লিডিং মেকানিক (ইঞ্জিনিয়ার)।
বয়স: ৩০ বছর।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)।

পদ: সহকারী নিরীক্ষা অফিসার।
পদসংখ্যা: ২টি।
যোগ্যতা: বাণিজ্য বা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রিসহ নিরীক্ষা বা হিসাব রক্ষণে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)।

পদ: কনিষ্ঠ নৌ অফিসার।
পদ: ২টি।
যোগ্যতা: কোনো সমুদ্রগামী জাহাজে ডেক অফিসার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস অথবা ইনচার্জ মাস্টার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অথবা বাংলাদেশ নৌ সি–ম্যান ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত চিফ পেটি অফিসার।
বয়স: ২৫–৩০ বছর।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।

পদ: দ্বিতীয় শ্রেণির মাস্টার।
পদসংখ্যা: ১৩টি।
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কমপিটেন্সি ও এসএসসি পাস।
বয়স: ৪৫ বছর।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)।

পদ: গ্রিজার।
পদসংখ্যা: ৮৫টি।
যোগ্যতা: জাহাজের ইঞ্জিনের সাধারণ জ্ঞানসহ অষ্টম শ্রেণি পাস।
বয়স: ১৮–৩০ বছর।
বেতন ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড–১৭)।

বয়স
১ থেকে ৮ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৬ জানুয়ারি ২০২২, ৯ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৯ জানুয়ারি ২০২১ এবং ১০ ও ১১ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৯ জানুয়ারি ২০২২ তারিখে উল্লিখিত বয়সসীমার মধ্যে হতে হবে। শারীরিক প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন নিয়ম
আগ্রহী প্রার্থীরা বিআইডব্লিউটিসি’র ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি
অনলাইনে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৯ নম্বর পদের জন্য ৫০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা; ১০ নম্বর পদের জন্য ৪০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৩০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৩৬ টাকাসহ মোট ৩৩৬ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চ ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।