ইবরাহীমকে ফেরালেন শরিফুল ইসলাম
ইবরাহীমকে ফেরালেন শরিফুল ইসলাম

ইবরাহীম জাদরান ৩ রানে জীবন পেয়েছিলেন তাসকিন আহমেদের বলে। তবে বেশিদূর এগোতে দেননি শরিফুল ইসলাম। তার আউট সাইড অফের বল কাভারে ড্রাইভ করতে চেয়েছিলেন ইবরাহীম, কিন্তু বল ব্যাট স্পর্শ করে যায় স্লিপে। দারুণ দক্ষতায় বল তালুবন্দি করেন অভিষিক্ত ইয়াসির আলী। ২৩ বলে ১টি করে চার-ছয়ে ১৯ রান করেন ইবরাহীম।
আফগানিস্তান: ৬৬/২ (১৮ ওভার)
পাওয়ার প্লেতে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং
ওয়াইড দিয়ে ইনিংসের যাত্রা শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান। পরের বলেই চার মেরে বড় রানের আভাস দিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ।
কিন্তু না; নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের আটকে রেখছিল বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লে শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪১ রান। একটি ক্যাচ মিস না হলে বাংলাদেশ আরও এগিয়ে থাকতো।
তাসকিনের বলে সহজ ক্যাচ ফেললেন মাহমুদউল্লাহ
ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বল। তাসকিন আহমেদের শর্ট বলে পুল করেন ইবরাহীম জাদরান। স্কয়ার লেগে বাউন্ডারি লাইনে দাঁড়ানো মাহমুদউল্লাহ রিয়াদ তালুবন্দি করতে পারেননি। ৩ রানে নতুন জীবন পান জাদরান।
শুরুতেই গুরবাজকে ফেরালেন মোস্তাফিজ
ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে ফেরালেন মোস্তাফিজুর রহমান। মিড উইকেটের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন এই আফগান ওপেনার, ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হয়নি, বল উঠে যায় আকাশে। তামিম ইকবাল ক্যাচ ধরতে ভুল করেননি। ১৪ বলে ১ চারে ৭ রান করেন গুরবাজ। ক্রিজে নতুন ব্যাটসম্যান রহমত শাহ।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৩ ফেব্রুয়ারি) লড়াইয়ে নামে দল দুটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
ইয়াসিরের অভিষেক
এই ম্যাচে অভিষেক ঘটছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এর আগে গত নভেম্বরে চট্টগ্রামেই টেস্ট অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। একই মাঠে ওয়ানডে অভিষেক হলো আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ
বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। স্পিনে আছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। পার্ট টাইম বোলার হিসেবে হাত ঘোরাতে পারবেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ।
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহীম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই ও ফজল হক ফারুকি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।