
মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল টাইগাররা। এদিন আফগান বোলার ঝড়ের কবলে পড়ে দিশেহারা হয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। কিন্তু এরপর শুরু হয় আফিফ আর মেহেদির দুর্দান্ত এক জুটি।
সপ্তম উইকেট জুটিতে উভয়ের হার না মানা ইনিংসের ওপর ভর করে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ায় তামিম বাহিনী। আফগানিস্তানের মুখের ভেতর থেকে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়েই এই দুই টাইগার। বুধবার (২৩ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। টাইগার বোলারদের তোপের মুখে মাত্র ২১৫ রানে থামে আফগানদের ইনিংস।
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিলো মাত্র ২১৬ রান। কিন্তু খেই হারিয়ে ফেলে অনেক দিন পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ। তবে দেশের মাটিতে নিজেদের মান রেখেছেন আফিফ এবং মেহেদি।
দুই টাইগারের নয়ন জুড়ানো ব্যাটিংয়ে সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। মেহেদি ৮১ রান এবং আফিফ ৯৩ রানে অপরাজিত থাকেন। ৪ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ১৭৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন আফিফ ও মেহেদি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।