ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

হুঁশিয়ার দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) ‘মাতৃভূমির রক্ষক’ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেছেন।
দেশটি প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি এই দিবস পালিত হয়ে আসছে। দ্য ন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পুতিন বলেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তাকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরণের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই।
কলমকথা/সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।