প্রতিকী ছবি
প্রতিকী ছবি

বগুড়ার শিবগঞ্জে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৫৫) নামের এক ট্রাক শ্রমিক নেতাকে খুন করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ ফব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কিচক বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কিচকের বেলাই কেকাড় পাড়া এলাকার মৃত আফাজ উদ্দীনের ছেলে।
তিনি আন্তঃজেলা ট্রাক সমবায় সমিতি কিচক বন্দর শাখার সেক্রেটারি ছিলেন। শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, সংগঠনে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।