নাপোলির ঘরের মাঠে উড়ন্ত পারফরম্যান্সে দারুন জয় তুলে নিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করলো বার্সা। দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্লে-অফের ফিরতি লেগে ৪-২ গোলে জিতেছে টিম বার্সা।

দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি। এর আগে ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। জর্দি আলবা ও ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান লরেন্সো ইনসিনিয়ে।

সফরকারীদের পরের দুই গোলদাতা জেরার্দ পিকে ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। শেষ দিকে আরেকটি গোল শোধ করেন মাত্তেও পলিতানো।

 

কলমকথা/সাথী