
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝঐল ওভার ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন জন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. রোকন উদ্দিন বলেন, বিকেলের দিকে মৃত অবস্থায় দুই জনকে আনা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, বগুড়া থেকে একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বিকেলে পিকআপটি ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন অন্তত তিন জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।