গণভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ নেতাকর্মীরা।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বৃহস্পতিবার সকাল ১১টার পরে মিছিল বের করেন তারা।
প্রত্যক্ষদর্শীদের একজন জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে তারা। এরপর সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পার হলে সেটি শেষ হয়।
মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, “(মিছিলটি) আমাদের থানা এলাকায় পড়ে না, যা দেখলাম এটি শেরে বাংলা নগর থানা এলাকায় হয়েছে।”
শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। এটি আমাদের থানার মধ্যে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেছি।”
সন্ধ্যায় ওসি মনিরুল ইসলাম বলেন, “পরে ভিডিও দেখে বুঝতে পেরেছি এটা আমাদের থানা এলাকায় পড়ে।”
এ ঘটনায় কেউ আটক হয়নি বলে তথ্য দিয়েছেন তিনি। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৷ ৷ ৷ ৷৷ ৷ ৷ ৷ ৷ ৷ ৷
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।