
নজরুল ইসলাম, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভ গত শুক্রবার বিকাল ৩ টায় নান্দাইল পৌর সদরের কাটলী পাড়া গ্রামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মীসভাকে ঘিরে নান্দাইল সদরে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ ছিল। বদলের কর্মী সভায় নান্দাইল উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী সাবেক ছাত্রনেতা শাকিল মাহমুদ নান্দাইল চৌরাস্তা থেকে এক মটরসাইকেল বহর বের করে।
বহরটি নান্দাইল মডেল থানার সামনে আসতেই পুলিশ বাঁধা প্রদান করে৷ রাস্তায় যানজট সৃষ্টি হলে শাকিল মাহমুদ মিছিলটি অন্য রাস্তা দিয়ে কর্মী সভায় যোগ দেয়। কাটলীপাড়া কর্মীসভায়ও পুলিশ বাঁধা প্রদান করে সভাস্থল থেকে নেতাকর্মীদের সরিয়ে দেয়। যুবদলের কর্মীসভায় ময়মনসিংহ উত্তর যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব সঞ্চালনায় যুবদলের কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহীর সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার। বিশেষ অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক মাসুদ,যুগ্ন সাধারণ সম্পাদক জিএম আঃ সবুর কামরুল, সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান শামছু, মো. রোকনুজ্জামান রোকন, সহ- সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তালুকদার, খসরুজ্জামান জিএস শরীফ সহ প্রমুখ।
কর্মী সভা শেষে যুবদলের ফরম বিতরণ করেন কেন্দ্রীয় নেতারা। তার আগে সকাল ১১ টার দিকে কর্মীসভার মঞ্চ ও চেয়ার টেবিল ঘুরিয়ে দেয় পুলিশ সদস্যরা। তাছাড়াও বিভিন্ন জায়গায় পুলিশের বাধার মুখে কর্মীসভায় অনেক নেতাকর্মী যোগ দিতে পারেনি বলে উপজেলা নেতাকর্মীরা জানান।
যুবদলের সদস্য সচিব প্রার্থী শাকিল মাহমুদ জানান,আন্দোলন সংগ্রামে আমরা দুর্দিনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। যত বাঁধা আসুন তা প্রতিহত করে আন্দোলনে সর্বত্র ত্যাগ দিতে প্রস্তুত।
ময়মনসিংহ উত্তর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, যুবদলের কর্মী সভায় আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল। প্রশাসনের কারনে এলোমেলো হয়। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ অনুষ্টানে এভাবে বাঁধা দেওয়া ঠিক হয়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, কর্মী সভায় আমরা বাঁধা দেয়নি। তারা তো অনুমতি নেয়নি। আইনশৃংখলা রক্ষার্থে কাজ করেছে পুলিশ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।