
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া।
মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
স্থানীয় সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সভাপতি ও আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহসভাপতি ও এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ওআইসিটুডের হেড অব মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ সাঈদ হক, সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইউনিভার্সিটি মালায়ার পিএইচডি শিক্ষার্থী জিনাত তাবাসসুম, সংগঠনের সদস্য ও এসএ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পি কুমার দাস, রেড লাইভের কর্ণধার তাহমিনা বারি রিনি, প্রবাসী ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।